বুধবার কলকাতার রবীন্দ্র সরোবর এলাকার ঘটনা । রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন এক মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সূত্রের খবর ওই মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রবীন্দ্র সরোবর এলাকায় একটি পুরনো বাড়ির সংস্কারের কাজ চলছিল। সেই কাজ করার জন্যই তার কাছে তোলা চাওয়া হয়। বুধবার বাড়ি ফেরার সময় তাঁকে রাস্তায় দাঁড় করিয়ে তোলা চাওয়া হয় । প্রথমে তিনি দিতে নারাজি না হলে তাঁকে মারধর করা হয় এমনটাই অভিযোগ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে এলাকার স্থানীয় প্রোমোটার খোকন সর্দারের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সেই ঘটনার অভিযোগে গ্রেফতার এক। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ঘটনায় গ্রেফতার ১ জন যার নাম ভোলা। ২৯ শে জানুয়ারি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি। গতকাল নিউজ টাইমকে এই ভোলা জানিয়েছিল ওই দিন বালি রাখা নিয়ে বচসার সৃষ্টি হয়েছিল। তারপরেই ওই প্রবাসী বাঙালি জিষ্ণু নাথ উত্তেজিত হয়ে পড়লে তার বন্ধু তাকে মারধর করে। তবে গতকাল ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য তাকে শনাক্ত করে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

