পেটিএম-এর ডানা ছাঁটল রিজার্ভ ব্যাঙ্ক! ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না সংস্থা

২৯ ফেব্রুয়ারির পর থেকে কোনও গ্রাহককেই আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম । বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমনই একটি ঘোষণা করে জানিয়ে দিল । এই নিষেধাজ্ঞা জারি করা হয় ওয়ান৯৭ কমিউনিকেশন্স সহ পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড-এর উপরেও ।

দেশের শীর্ষ ব্যাঙ্কের পক্ষ থেকে এদিন এই ঘটনার পিছনে থাকা কারণগুলিও সামনে আনা হয় । জানা যায়, একাধিকবার নিয়ম লঙ্ঘন করেছে সংশ্লিষ্ট সংস্থাটি । একই সঙ্গে তত্বাবধানের অভাবেরও অভিযোগ প্রকাশ্যে আসে । এমনকি ২০২২ সালে আরবিআই-এর পক্ষ থেকে সংস্থাকে জানানো হয়েছিল, তাঁরা আর কোনও নতুন গ্রাহক যুক্ত করতে পারবেন না ।

২৯ ফেব্রুয়ারির পর পেটিএম কোনও গ্রাহকের অ্যাকাউন্টে, ওয়ালেট বা ফাসট্যাগে নতুন করে টাকা জমা নিতে পারবে না বলেই জানা যায় । রিজ়ার্ভ ব্যাঙ্ক সংস্থার ক্রেডিট লেনদেনেও জারি করে নিষেধাজ্ঞা ।

তবে সে ক্ষেত্রে গ্রাহকরা কোনও সমস্যার সম্মুখীন হবেন না বলেই জানা যাচ্ছে । সংস্থায় গ্রাহকদের আমানতের উপর এই নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়বে না বলেই জানায় পেটিএম । এমনকি শীর্ষ ব্যাঙ্ক নিজেও গ্রাহকদের সেই সংশয় দূর করে জানায়, সংস্থায় গ্রাহকদের জমানো টাকা তাঁরা ব্যবহার করতে পারবেন । তবে সংস্থার পক্ষ থেকে সমস্যার সমাধানের চেষ্টা করার আশ্বাসও দেওয়া হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube