বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে পেশ করলেন অন্তর্বর্তী বাজেট । তাঁর ষষ্ঠবারের এই বাজেটে জায়গা করে নিল সৌরশক্তিও ।
১ ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে উঠে আসে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প-এর প্রসঙ্গও । এদিন অর্থমন্ত্রী জানান, এই প্রকল্পের দ্বারা ১ কোটি বাড়িতে সোলার প্যানেল লাগানোর কথা । তিনি আরও জানান, এর ফলে প্রতি মাসে সেই সকল পরিবারগুলি ৩০০ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবে । একই সঙ্গে তিনি জানান সোলার প্যানেল লাগিয়ে পরিবারগুলি বার্ষিক ১৫০০০ থেকে ১৮০০০ টাকা সাশ্রয় করতে পারবেন । এমনকি বিদ্যুৎ বন্টন সংস্থাকে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন তাঁরা ।
লোকসভা নির্বাচনের আগে, দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট এটি । ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রে সর্বস্তরের মানুষের উপকার করাকেই লক্ষ্য বলে জানালেন অর্থমন্ত্রী । তিনি জানান, গত ১০ বছরে আরও এগিয়ে গিয়েছে ভারতের অর্থনীতি । তিনি আরও জানান, শুধু পরিকাঠামোগত উন্নয়ন নয় কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করা হয়েছে দেশে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

