পাকা ব্রিজের দাবিতে এবার পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ।উত্তর ২৪ পরগনা জেলার শাসন থানার অন্তর্গত ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের শিমুলগাছি এলাকার ঘটনা ।
গ্রামবাসী ও ছাত্র ছাত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি । ব্রিজ সংস্কারের কোন উদ্যোগ নেয়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনের আধিকারিকরা । প্রসঙ্গত গত ৮ই জানুয়ারী টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । শাশন থানার আইসি-র আশ্বাসে তা প্রত্যাহার করেছিলেন তাঁরা ।
অবরোধ প্রত্যাহার করলেও ,সাত দিনের মধ্যে কাজ শুরু হওয়ার কথা ছিল । কিন্তু এরপরে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনও কাজ শুরু না হওয়ায় আজ পরীক্ষার্থীরা পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে হাতে পোষ্টার ও অ্যাডমিট কার্ড নিয়ে বিক্ষোভ দেখায় । তাঁদের দাবি, সেতু সংস্কার করতে হবে ,না হলে তাঁরা জীবনের প্রথম বড়ো পরীক্ষা দেবে না ।
যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জানান, “দ্রুততার সাথে ওই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে” । পাশাপাশি যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছে তিনি আবেদন করেন পরীক্ষা কেন্দ্রে গিয়ে জীবনের প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ।
বারাসত ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, “ইতিমধ্যেই ব্রিজ নিয়ে সেচ দপ্তরের সাথে কথা হয়েছে এবং দ্রুততার সাথে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে”। তিনিও ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেন । অন্যদিকে বাম নেতা আহমেদ খান জানান, “মাধ্যমিক পরীক্ষা বয়কট করা আমাদের কাছে লজ্জা” । অবিলম্বে জেলাশাসককে হস্তক্ষেপ করার জন্য আবেদন করেছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

