কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় দূষিত শহরের তালিকায় আসানসোলের নাম

কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় দূষিত শহরের তালিকায় আসানসোলের নাম রয়েছে । তা নিয়ে রাজনৈতিক চাপানউতরের মধ্যেই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গ্রীন ভলেন্টিয়ার্স গঠন করলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর অভিযোগ, শহর দূষিত, স্কুলের সামনেও আবর্জনার স্তূপ। শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু আর স্কুলের আশে পাশে আবর্জনা । তাই তারা সফাই অভিযানে নামতে বাধ্য হয়েছেন। যদিও এই অভিযোগ মানতে নারাজ আসানসোল পুর নিগমের পরিচালকমণ্ডলী। মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, এই শহর যথেষ্ট পরিষ্কার। আর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোতে আগেই পরিষ্কার করা হয়েছে। কয়েকজন বিরোধী নেতা সস্তার রাজনৈতিক লাভ তোলার জন্যে ময়দানে নেমেছে।

জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন আসানসোল শহরে গ্রীন আসানসোল ক্লিন আসানসোল প্রকল্প চালু করেছিলেন। পরবর্তীতে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দেন। আসানসোল পুর নিগমে ফের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। বর্তমানে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আসানসোল শহরকে নোংরা শহরের তালিকায় রেখেছে। যা নিয়ে এখন শুরু হয়েছে বিজেপি-তৃণমূল সংঘাত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube