সুপ্রিম কোর্টে জট কাটার পরই প্রাথমিকে বড় নিয়োগের ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের। ৯ হাজার ৫৩৩ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ পর্ষদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হল ২০২২-এর মেধাতালিকা। নতুন ভাবে এবার চাকরিপ্রার্থীর নামের সঙ্গেই নম্বরের ব্রেক আপ প্রকাশ পর্ষদের। প্রাথমিকে ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ জনকে দেওয়া হবে নিয়োগের সুপারিশপত্র। কয়েকদিনের মধ্যেই জেলা থেকে নিয়োগপত্র হাতে পাবেন চাকরিপ্রার্থীরা।
প্রসঙ্গত, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়াতে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে যোগ্যরা TET-এ তাঁরা চাকরি পাবেন, এই নির্দেশ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ছিল ১১ হাজার ৭৬৫। তার মধ্যে আপাতত ৯ হাজার ৫৩৩টি পদ পূরণ করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দ্রুত শূন্যপদ পূরণের জন্য আবেদন করা হয়েছিল। আর সেই আবেদনেই মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট।
এবার ৯ হাজার ৫৩৩ জনের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ পর্ষদের। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। যে প্যানেল প্রকাশ করা হয়েছে সেখানে প্রত্যেক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের ব্রেক আপ বা বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত প্রাপ্ত নম্বরের ব্রেক আপ দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অভিযোগ উঠেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

