ব্লাড ব্যাঙ্কে মজুত রক্ত থাকতেও ঠিক সময়ে মিলল না রক্ত

কর্মী সঙ্কটের কারণে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পেতে হয়রানির শিকার রোগীর পরিবার । রক্ত থাকতেও মিলল না রক্ত । এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে। রোগীর পরিবারের অভিযোগ, সকাল সাড়ে আটটা নাগাদ রক্তের রিকুইজিশন জমা দিয়ে পাঁচ ঘন্টা অপেক্ষার পরও মেলেনি রক্ত।

তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ব্লাড ব্যাঙ্কের এক কর্মী তাঁদের অসহায় অবস্থার কথা বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদেই ফেললেন! বললেন, ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত মজুত আছে কিন্তু কর্মী নেই। তাই এই সমস্যা হচ্ছে।

হাসপাতালের সহকারী সুপার সৌমাশিস রাউথ বলেন, “এখনই পরিষেবা চালু করার ব্যবস্থা করছি। রক্তের জন্য রোগীর পরিজনদের হয়রানির ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” হাসপাতাল সুপারের হস্তক্ষেপে বেলা দুটোর পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেই সূত্রের খবর।

রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, রোগীর তেমন কোনও ক্ষতি হয়নি । তিনি স্থিতিশীল অবস্থায় আছেন । তবে এহেন হয়রানির কারণে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ রোগীর পরিবার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube