প্রতি বছরই বাজেট ঘোষণার সময় সাধারণ মানুষের নজর থাকে অ্যায়করের দিকে। কত টাকা আয় পর্যন্ত কর ছাড় দেওয়া হবে, তা শোনার জন্য অপেক্ষা করেন সরকারি বা বেসরকারি কর্মী থেকে ব্যবসায়ী প্রত্যেকেই। অন্তর্বর্তী বাজেটে বৃহস্পতিবার আয়করে বিশেষ কোনও পরিবর্তন আনল না মোদী সরকার ।
আয়কর কাঠামোয় কোনও বদল হল না দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে। তার কারণ স্বরূপ কিছু বিশেষ কথা বললেন অর্থমন্ত্রী । নির্মলা বললেন, “ভোটের বছর বলেই এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত ঘোষণা করলাম না।” যদিও এর আগে ২০১৯ সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেড়েছিল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা। নির্মলা জানান, আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে, পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বৃদ্ধি করা হল।
বাজেট পেশে অর্থমন্ত্রী জানালেন, ১০ বছরে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ বেড়েছে । করদাতারা যে কর দিচ্ছেন, তা দেশের ও উন্নয়নে ও দেশবাসীর পরিষেবার কাজে ব্যবহার করা হচ্ছে। করদাতাদের অবদানের জন্য তাঁদের ধন্যবাদ জানায় সরকার। এবার অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী, তাই আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ আয়কর ছাড়ের মেয়ার অপরিবর্তিত থাকছে। সরকার করের হার কমিয়ে দিয়েছে। বর্তমানে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও কর দিতে হয় না। ২০১৩-১৪ অর্থবর্ষে এই অঙ্কটা ছিল ২.২ লক্ষ টাকা। করদাতাদের যাতে ঠিক মতো পরিষেবা দেওয়া যায়, সে দিকেই নজর দেওয়া হয়েছে গত ৫ বছরে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

