পরিবহন ও ধর্মীয় পর্যটনে জোর দিচ্ছে কেন্দ্র, বাজেটে উঠে এল রামমন্দির প্রসঙ্গও

দিন কয়েক আগেই অযোধ্যায় উদ্বোধন করা হয়েছে রামমন্দির। এবার ধর্মীয় পর্যটনে জোর দিতে চলেছে কেন্দ্র। রাজ্যে রাজ্যে পর্যটন স্থানগুলির উন্নয়ন ঘটাতে চাইছে মোদী সরকার। বৃহস্পতিবার বাজেটের পর তেমনই বোঝা গেল। এমনকি উঠে এল রামমন্দিরের প্রসঙ্গও । অর্থমন্ত্রী জানান, দরকারে দীর্ঘমেয়াদি ঋণও দেওয়া হবে। লক্ষদ্বীপ-সহ দেশের সর্বত্র পর্যটন সুবিধা বৃদ্ধির বিষয়ে বিশেষ উদ্যোগ।

শুধু তাই নয় পর্যটনের পাশাপাশি ভারতীয় পরিবহনের উন্নয়ন নিয়েও ওয়াকিবহাল কেন্দ্রীয় সরকার । এদিন বাজেটে তেমনই জানান দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। “রেলের ৪০ হাজার সাধারণ বগি বন্দে ভারত এক্সপ্রেসের মতো করা হবে। ট্রেনের গতি বাড়বে। তিনটি রেলওয়ে করিডর তৈরি হবে। শক্তি, খনিজ এবং সিমেন্ট করিডর হবে। এ ছাড়া বন্দরের সঙ্গে যোগাযোগের করিডর এবং ট্রাফিক ডেনসিটি করিডর তৈরি হবে”, জানালেন অর্থমন্ত্রী ।

শুধু রেল নয়, জোর দেওয়া হবে বিমানেও । অর্থমন্ত্রী বলেন, “এখন আমাদের ১৪৯টি বিমানবন্দর রয়েছে। একাধিক ভারতীয় সংস্থা এক হাজারেরও বেশি বিমানের অর্ডার দিয়েছে। আগামী দিনে আরও সস্তা হবে বিমান সফর।” দেশের সমস্ত বিমানবন্দরের প্রসার ঘটানো হবে বলেই বাজেটে আশ্বাস নির্মলার। ১০০০ নতুন বিমানের বরাতও দিয়েছে ভারতীয় বিমান পরিবহণ সংস্থাগুলি। 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube