শিয়রে নির্বাচন, তার আগে মহিলা উন্নয়নে বিশেষ নজর কেন্দ্রের! কোন আভাস এল বাজেট থেকে?

আসন্ন লোকসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২০২৫ সালের অন্তর্বর্তীকালীন বাজেট উপস্থাপন করলেন। সীতারামন বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দরিদ্র, মহিলা, কৃষক এবং যুবকদের ওপর। এটি ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল যে সরকার কৃষকদের আয় বৃদ্ধি, মহিলাদের ক্ষমতায়ন এবং যুবকদের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দেবে । গোটা দেশ তাকিয়ে ছিল এই বাজেট পেশের দিকে ।

শিয়রে লোকসভা নির্বাচনকে রেখেই মহিলা উন্নয়নে জোর দেওয়া হল । বাজেট অধিবেশন শুরুর আগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিওলেন এই বাজেট হতে চলেছে ‘নারীত্বের উৎযাপন’। সেই কথাকে সামনে রেখেই বাজেটে নারী ক্ষমতায়নের বিস্তারিত ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন ঘোষণা করলেন মহিলাদের প্রকল্পেও । যার মধ্যে অন্যতম ‘লাখপতি দিদি’।  

বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় নির্মলা ঘোষণা করেছেন, “গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প ‘লাখপতি দিদি’কে আরও প্রসারিত করার পরিকল্পনা করেছে কেন্দ্র।” অর্থমন্ত্রী জানিয়েছেন, এতদিন ‘লাখপতি দিদি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়ন। সেই মাত্রা আগামী দিনে বাড়িয়ে ৩ কোটি করা হচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube