আবাস যোজনা নিয়ে কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী?

শুরু সংসদের বাজেট অধিবেশন। দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট অধিবেশন চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। ১লা ফেব্রুয়ারি বেলা ১১টায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সামনেই লোকসভা নির্বাচন থাকায় পূর্ণাঙ্গ বাজেট নয়, পেশ হবে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট। সরকারের আয় ব্যায়ের হিসেব থাকবে এই বাজেটে। অন্তর্বর্তী বাজেটে ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোন বড় ঘোষণাতে এমনিতেই নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের। তবুও মধ্যবিত্ত ও গরীবদের জন্য কোনো ছাড় বা সুরাহা এই বাজেটে থাকে কি না তাতেই নজর ছিল সবার।

আবাস যোজনা নিয়ে বড় খবর বাজেটে। এই প্রকল্পে এখনও পর্যন্ত ৩ কোটি মানুষ বাড়ি পেয়েছেন। আরও কোটি কোটি মানুষ এর সুবিধা পাবে, দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । তিনি জানান, আগামী ৫ বছরে আবাস যোজনায় আরও ২ কোটি বাড়ি তৈরি করে দেবে সরকার। 

অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের কথায়, “প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আগামী ৫ বছরে গ্রামীণ এলাকায় আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে।” তিনি আরও জানান, “ইতিমধ্যেই প্রায় ৩ কোটি বাড়ি তৈরি হয়েছে, আরও ২ কোটি বাড়ি টার্গেট নেওয়া হয়েছে আগামী ৫ বছরে। এই সুবিধা পাবেন দেশের গ্রামীণ এলাকার সাধারণ মানুষজন ।”

বাজেটে আবাস যোজনা নিয়ে বলতে গিয়ে অর্থমন্ত্রী টেনে আনেন দেশের মহিলাদের প্রসঙ্গও । তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামাঞ্চলে প্রচুর বাড়ি দেওয়া হয়েছে, তার অধিকাংশই মালিক মহিলারা । ফলে মহিলাদের আত্মসম্মান বেড়েছে । মহিলারা কাজে যোগ দিচ্ছেন । ১০ বছরে ২৮ শতাংশ অংশগ্রহণ বেড়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube