নিউজটাইম ওয়েবডেস্ক : চারিদিকে শুধুই ধু ধু করছে । গোটা ইউরোপ প্রায় নেক্রোপলিস হয়ে উঠেছে । ঘরবন্দি মানুষ । জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত । ঘরে থাকতে থাকতে অবসাদে মানুষ । তাই ইতালির মানুষ আর
ধৈর্য রাখতে পারছেন না। তাই ঘরের মধ্যে নাচ গান করছেন তারা । অন্যদিকে আমেরিকায় করোনার ভয় কাটাতে গিটার বাজিয়ে গান গাইছেন কাউবয় । রাস্তাঘাট খাঁ খাঁ । কোন ও ইতিহাসে স্থানে কোন ও পর্যটকের দেখা নেই । সর্বত্র জরুরি অবস্থা জারি হয়েছে ইতালির বিভিন্ন জায়গায় । আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র । কিন্তু দিনের পর দিন বসে থাকতে কি আর ইতালিয়দের ভালো লাগে । এমনিতেই তাঁরা হুল্লোড় করতেই বেশি ভালোবাসে । তাই বিরক্ত করে বাড়িতেই রীতিমতো নাচ গানের আসর বসিয়েছে তাঁরা ।
অন্যদিকে মার্কিন মুলুকে ও একই অবস্থা । সর্বত্র করোনা নিয়ে ত্রাহি ত্রাহি রব । এর মধ্যে ও নিউইয়র্ক সিটির বাসিন্দারা দৈনন্দিন কাজকর্ম করছেন । রাস্তায় ও বেরোচ্ছেন । রাস্তায় দেখা যাচ্ছে কাউবয় গায়ককে । খালি গায়ে গিটার বাজিয়ে গান গাইছেন । জানাচ্ছেন করোনা নিয়ে ভয় নেই তাঁদের ।
পর্যটকরা কিন্তু নিউ ইয়র্ক খুব সুন্দরভাবে উপভোগ করছেন । তাঁরা বলছেন, এটাই সুবিধেজনক । বেশি লোক না থাকার কারণে বেড়ানোটা সুন্দর হচ্ছে। তাই করোনা নিয়ে শহরের লক ডাউনের মাঝে মরূদ্যানের মতো লাগছে নিউ ইয়র্ক সিটিকে ।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

