PTI07-03-2020_000061B
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশে নতুন নির্দেশিকা। করোনাভাইরাস সংক্রমণে মৃতের পরিবারকে ৪ লাখ টাকা এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
শনিবার টুইটারে কেন্দ্রের তরফে এক বার্তা পোস্ট করা হয়েছে। বার্তায় জানানো হয়েছে, কোভিড-১৯ কে জাতীয় বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছে ভারত সরকার। এই রোগের প্রকোপে কেউ মারা গেলে তাঁর পরিবারকে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে।
এরপর আরও এক টুইট বার্তায় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ এর জেরে মৃতদের পরিবারপিছু এককালীন ৪ লাখ টাকা সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসায় নিযুক্ত সরকারি কর্মীরাও এই আর্থিক সাহায্য পাবেন তা জানানো হয় ।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

