নিউজটাইম ওয়েবডেস্ক : বিপদ শত্রুতা মানেনা, তাই করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিল পাকিস্তান। মারণ করোনাভাইরাস পরিস্থিতি সামলাতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনার ডাক দিয়েছিলেন মোদী। এবং ভিডিও কনফারেন্সিংয়ে পাকিস্তান অংশ নেবে বলে শনিবার জানিয়েছে ইমরান খান সরকার।
উল্লেখ্য, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে ভারতেই করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সবথেকে বেশি। এ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩। এরপরই রয়েছে পাকিস্তান। সে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০। মালদ্বীপে ৮, আফগানিস্তানে ৭, বাংলাদেশে ৩, শ্রীলঙ্কায় ২, নেপাল ও ভুটানে আক্রান্তের সংখ্যা ১। এই পরিস্থিতিতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর সঙ্গে করোনা মোকাবিলায় আলোচনা চালানোর জন্য ভিডিও কনফারেন্সের আহ্বান জানিয়ে টুইট করেছিলেন মোদী। প্রসঙ্গত, চিন থেকে সূচনা হলে ও এখন বিশ্বের সর্বত্র ছাড়িয়েছে মারণ ভাইরাস। ৬টি উপমহাদেশে ছড়িয়ে পড়েছে করোনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই ভাইরাসকে ‘মহামারি’ বলে ঘোষণা করেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

