বৃহস্পতিবারে সংসদে পেশ করা হল অন্তর্বর্তী বাজেট । সকাল ১১ টায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেশ করলেন অন্তর্বর্তী বাজেট । লোকসভা নির্বাচনের আগে, দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট এটি । ক্রীড়াবিদদের সাফল্যের সঙ্গে উঠে আসে রামমন্দির প্রসঙ্গও । ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না বলে এদিন পেশ করা হল ‘ভোট অন অ্যাকাউন্ট’ ।
‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রে সর্বস্তরের মানুষের উপকার করাকেই লক্ষ্য বলে জানালেন অর্থমন্ত্রী । তিনি জানান, গত ১০ বছরে আরও এগিয়ে গিয়েছে ভারতের অর্থনীতি । তিনি আরও জানান, শুধু পরিকাঠামোগত উন্নয়ন নয় কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করা হয়েছে দেশে । যার জেরে চাকরি ও ব্যবসার সুযোগ বেড়েছে । প্রত্যক্ষ কর বারার পাশাপাশি কর জমা দেওয়ার পরিমাণও বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান ।
একই সঙ্গে নজর রাখা হয়েছে গরীব, যুব, মহিলা ও অন্নদাতাদের উন্নয়নেও । এদিন অর্থমন্ত্রী জানান, ২৫ কোটি মানুষ দ্রারিদ্র সীমার উর্দ্ধে উঠেছে । একদিকে যেমন ‘আবাস যোজনায়’ ৩ কোটি বাড়ি তৈরি হয়েছে; ঠিক তেমনই আরও ২ কোটি তৈরি করার পরিকল্পনা রয়েছে আগামী ৫ বছরে । এরই সঙ্গে উঠে আসে সরকারের জনকল্যাণমুলক প্রকল্পের কথাও । সাধারণ মানুষ গত ১০ বছরে কী কী সুবিধা পেয়েছেন তাও জানানো হয় এদিন । সাধারণ মানুষদের কাছে জল, বিদ্যুৎ, রান্নার গ্যাস, ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে বলেও এদিন জানান তিনি ।
অন্যদিকে অর্থমন্ত্রী সীতারমণ জানান, সৌরশক্তির সুবিধা দেওয়া হয়েছে ১ কোটি বাড়িকে । একই সঙ্গে সৌর প্যানেল লাগানোর ব্যবস্থাও করবে কেন্দ্র । ১ কোটি পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা জানানো হয় এদিন । এখনও পর্যন্ত কর ব্যবস্থায় কোনও নতুন ব্যবস্থা নয় বলেই জানা যাচ্ছে । উন্নয়নমূলক কাজের দিকেও বেশি জোর দেওয়া হয় এদিন ।
আজকের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী জানান, করোনাকালে বিশ্বকে পথ দেখিয়েছে ভারত । স্বাস্থ্যক্ষেত্র নিয়ে আলোচনায় তিনি বলেন, দেশে আরও মেডিক্যাল কলেজ তৈরি হবে । ৯-১৪ বছরের মেয়েদের সারভাইকাল ক্যানসারের টিকা দেয়ার কথাও ঘোষণা করা হয় এদিন । আয়ুষ্মান ভারত প্রকল্পও ঘোষণা করা হয় সকল আশাকর্মীদের জন্য ।
প্রকল্পের বিষয়ে এদিন তিনি জানান, ৪ কোটি কৃষকদের বিমার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পিএম মুদ্রা যোজনায় ৪৩ কোটি ঋণে অনুমোদন দিয়েছে সরকার । পিএম ফসল বিমা যোজনার সুবিধা পেয়েছেন ৪ কোটি কৃষক । উঠে আসে পিএম জনধন অ্যাকাউন্টের প্রসঙ্গও । প্রধানমন্ত্রী কৃষি যোজনায় ১০ লক্ষ কর্মসংস্থান হওয়ার কথাও উঠে আসে এদিন ।
লক্ষ্মীবারে বাড়ির লক্ষ্মীদের জন্য ছিল বিশেষ চমক । মহিলাদের ক্ষমতায়নের জন্য লাখপতি দিদি প্রকল্পের কথাও উঠে আসে এদিন । তিনি জানা গ্রামে মহিলাদের ক্ষমতায়নের কথা মাথায় রেখে ‘লাখপতি দিদি’ প্রকল্পকে আরও প্রসারিত করবে কেন্দ্র । মহিলাদের কথা মাথায় রেখে আবাস যোজনায় মহিলাদের গুরুত্ব দেওয়ার কথাটিও উল্লেখ করা হয় এদিন ।
বিশেষ নজর দেওয়া হয়েছে পর্যটন ক্ষেত্রেও । পর্যটন পরিকাঠামো গড়তে ঋণের ব্যবস্থার কথাও জানান অর্থমন্ত্রী সীতারমণ । একই সঙ্গে লাক্ষাদ্বীপের পর্যটনে বিশেষ নজর দেওয়ার কথাও উঠে আসে এদিন । পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয় । ৩টি নতুন রেল করিডরের ঘোষণা করলেন অর্থমন্ত্রী । একই সঙ্গে জানালেন মেট্রো রেলের সম্প্রসারণেও এবার থেকে দেওয়া হবে বিশেষ নজর । প্রসার ঘটানো হবে দেশের সকল বিমানবন্দরগুলিতেই দেশের পর্যটনকে আরও উন্নত করতে দেশের সব রাজ্যকে সাহায্য করার কথা ঘোষণা করা হয় এদিন ।
সব থেকে বড় বিষয়টি হল, যেহেতু এটি অন্তর্বর্তী বাজেট তাই আয়কর কাঠামোয় কোনও বদল আনা হয়নি । তবে কিছু ক্ষেত্রে আয়কর ছাড়ের সময়সীমা বাড়ানোর কথাও ঘোষণা করেন তিনি । পাশাপাশি খুচরো বিক্রেতাদের আয়কর সীমা ২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি তাকা পর্যন্ত করার কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

