একদা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদ। বৃহস্পতিবার সকালেই মুর্শিদাবাদের প্রবেশ করল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে প্রবেশ করে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন রাহুল গান্ধীকে মুর্শিদাবাদের স্বাগতম জানাতে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক কর্মী ও নেতৃত্বরা। সুজাপুর দিয়ে যাত্রা শুরু করে ফরাক্কা দিয়ে প্রবেশ করে। রাস্তার দুইধারে অগনিত কংগ্রেস কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
মুর্শিদাবাদে গিয়ে সুতিতে রাহুল গান্ধী কথা বললেন বিড়ি শ্রমিকদের সঙ্গে । মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত সমস্যা হচ্ছে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হওয়া, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় বিড়ি শ্রমিকদের নির্ভর করে থাকেন কয়েক লক্ষ পরিবার। তাদের বিড়ি বেঁধে আর্থিক রোজগারের ওপরে নির্ভর করে থাকেন। কিন্তু ভোট আসে ভোট যায়। তাদের আর্থিক সমস্যার সমাধান হয়না। তাই এবার বিড়ি শ্রমিকদের পাশে দাঁড়াতে এবং বিড়ি শ্রমিকদের কি কি সমস্যা রয়েছে তা নিয়ে কথা বললেন সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার মালদা সফর শেষ করে ফারাক্কা দিয়ে মুর্শিদাবাদ জেলাতে প্রবেশ করে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা তিনি হুড খোলা গাড়িতে চেপেই যখন রোড শো করছিলেন তখনই তার কনভয় থামিয়ে এই বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধীষ তাদের অভাব অভিযোগ ও শোনেন তিনি। রাহুল গান্ধী ছাড়াও ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

