পঞ্চানন বর্মার মূর্তিতে মুখ্যমন্ত্রী ফুল দেওয়ায় সেই স্থান ধুয়ে ও গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করলেন বিজেপির এস সি মোর্চার সভাপতি । মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে পদযাত্রা শুরু করেন পঞ্চানন বর্মার মূর্তিতে ফুল দিয়ে।
সেই পঞ্চানন বর্মার মূর্তি জল দিয়ে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করল বিজেপি এস সি মোর্চা। বুধবার বিজেপির জেলা সভাপতি তারিনী কান্ত রায় সহ মোর্চার সদস্যরা পঞ্চানন বর্মার মূর্তির সামনে গিয়ে প্রথমে জল দিয়ে ধুয়ে দেন। এরপর ওই স্থানে গঙ্গা জল ছেটানো হয়।
জেলা সভাপতি তারিনী কান্ত রায় জানান, মুখ্যমন্ত্রী পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে এই মাটিকে অপবিত্র করেছেন এছাড়া রাজবংশীদের নিয়ে রাজনীতি করতে চাইছেন। এছাড়া কালিয়াগঞ্জে তরুনী মৃত্যু এবং মৃত্যুঞ্জয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করার পাশাপাশি সঠিক তদন্তে বাধা প্রদান করেছেন। এরপর এখানে এসে পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে তিনি অপবিত্র করেছেন বলে তাঁদের দাবি, তাই এই কর্মসূচি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

