বাজি পাড়ায় আগুন, পুড়ল বাড়ি!

দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হারাল বাজি পাড়ায় বুধবার রাতে আচমকাই আগুন লেগে যায় । বিশ্বনাথ নস্কর নামে এক ব্যক্তির বাজির কারখানায় আগুন লাগলে পুরো বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় বলে জানা যাচ্ছে ।

এদিনের ঘটনায় স্থানীয় বাসিন্দারাই দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান । দমকলকে খবর দেওয়া হলে পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । খবর পেয়ে বারুইপুর থানার পুলিশও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আগুন লাগার সময়ে বিশ্বনাথ নস্কর ও তাঁর পরিবারের সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না । সকলেই বিয়ে বাড়ির নিমন্ত্রনে গিয়েছিলেন । বুধবার রাতে এলাকায় প্রচুর বিয়ের অনুষ্ঠানও ছিল বলে জানা গিয়েছে । সেই অনুষ্ঠানে অনেকেই বাজি ফাটাচ্ছিলেন বলে স্থানীয়দের দাবি । সেই বাজির আগুন এসে পড়ে বিশ্বনাথের বাজির কারখানায় ।

বাজির কারখানা হওয়ার ফলে সেখানে থাকা বাজি ও বাজির মশলায় দ্রুত আগুন ধরে যায় । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা এসেই আগুন নেভান । এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই দাবি স্থানীয়দের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube