জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হেমন্ত সোরেন!

সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার ইডি-র হাতে গ্রেফতার হলেন হেমন্ত সোরেন । টানা ৭ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর বুধবার নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ।পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন । রাঁচি ও দিল্লির বাড়িতে তল্লাছি চালায় ইডি ।

দুই সপ্তাহ ধরে ইডি দফায় দফায় তল্লাশিও চালায় হেমন্ত সোরেনের বাড়িতে । প্রথমে রাঁচি, তারপর দিল্লিতেও । শুরু হয় তাঁর গ্রেফতার হওয়ার জল্পনা! অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হতে হয় ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ।

জানা যায় প্রায় ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । ৬০০ কোটি টাকার জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হন তিনি । গ্রেফতারির পর ঝারখণ্ড জনমুক্তি মোর্চার প্রধান নিজের এক্স হ্যান্ডেলে একটি কবিতা পোস্ট করেন । তাঁকে বৃহস্পতিবার পিএমএলএ আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর । তাঁকে আরও জেরা করার জন্য হেফাজতে নিতে পারে ইডি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube