বুধবার বারাণসী আদালত নির্দেশ দেয় জ্ঞানব্যাপী মসজিদের নিচের অংশে পুজো করতে পারবেন হিন্দুরা । জ্ঞানব্যাপী মসজিদ চত্ত্বরে একটি অংশ সিল করা রয়েছে যাকে বলা হয় ‘ব্যাস কা তেহখানা’ , সেই অংশেই পুজো করার অনুমতি দেওয়া হল হিন্দুদের ।
আজকের শুনানিতে আদালতের আরও নির্দেশ হিন্দুরা যাতে নির্দিষ্ট স্থানে সুষ্ঠুভাবে পুজো করতে পারেন তার জন্য আগামী ৭ দিনের মধ্যে জেলা প্রশাসনকে যথাযত ব্যবস্থা নিতে হবে । একই সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টকে একজন পুরোহিত মনোনীত করার নির্দেশও দিয়েছে আদালত ।
সম্প্রতি জ্ঞানব্যাপী মসজিদের ওই সিল করা অংশের খনন ও প্রত্নতাত্ত্বিক সমীক্ষা করার দাবিতে ৪ জন মামলাকারী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন । তাঁদের দাবি, এমনকি ASI-এর রিপোর্টেও মসজিদের তলায় হিন্দু মন্দিরের অস্তিত্বও মিলেছে ।
বিচারপতি কৃষ্ণ মোহন পান্ডে আজ জ্ঞানব্যাপী মসজিদের নিচে হিন্দুদের পুজো করার অনুমতি দেন । এমনকি ১৯৮৩ সালে অযোধ্যার রাম মন্দিরের তালা খোলা ও সেখানে পুজো করার অনুমতিও দিয়েছিলেন তিনি উল্লেখ্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

