স্কুলে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৫ বছর বয়সী এক পড়ুয়ার । মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার এক বেসরকারি স্কুলের নার্সারি ২-এর ছাত্রের অকাল মৃত্যুতে শোকসব্ধ গোটা পরিবার ।
এদিনের ঘটনায় জানা যায়, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার নহাটাতে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল শিশুটি ।মায়ের সঙ্গে সাইকেলে করে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় শিশুটি । তবে স্কুলে যাওয়ার পথে পিছন থেকে এসে একটি লরি ধাক্কা মারে তাঁদেরকে ।
ঘটনায় আহত হন শিশুটির মা । লরির চাকায় পিষ্ট হয় শিশুটি । শিশুটিকে গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
এই ঘটনার পরে পরিবারের পক্ষ থেকে ঘাতক গাড়ির চালকের শাস্তির দাবি জানানো হয় । স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ট্রাফিক পুলইশ থাকে না । ঘটনায় শোকস্তব্ধ পরিবার । ঘটনার পরে ঘাতক গাড়িকে আটক করার পাশাপাশি চালককেও আটক করে গোপালনগর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

