বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চুড়ান্ত গাফিলতিতে প্রত্যেক মাসে বেতন কম পাওয়ার অভিযোগ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভ্যাটেনারী অধ্যাপকদের । এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন টিচার্স ফোরাম সংগঠনের অধ্যাপকরা। তাঁরা দাবি করছেন প্রাণী চিকিৎসা, শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত এই অধ্যাপকরা ২০০৭ সাল থেকেই মহামান্য উচ্চ আদালতের নির্দেশে নন প্র্যাকটিসিং ভাতা পেয়ে থাকেন এর একটি অবিচ্ছেদ্য অংশ । মূল বেতনের সঙ্গে সেটি যোগ করেই মহার্ঘ্য ভাতা ও অন্যান্য ভাতার গণনা করা হয়ে থাকে।
পরবর্তীকালে অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী গত বছরের অক্টোবর মাস পর্যন্তও তাঁরা বেতন পেয়ে এসেছেন। কিন্তু হঠাৎ করে গত বছরের নভেম্বর মাস থেকে প্রত্যেক মাসে নির্ধারিত বেতনের থেকে কম পেতে শুরু করেন শিক্ষকরা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে মহার্ঘ্যভাতা ছয় থেকে বেড়ে দশ শতাংশ হওয়ায় এই আর্থিক ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোন সুরাহা এমনটাই অভিযোগ অধ্যাপকদের। বুধবার তাঁদের দাবি নিয়ে রেজিস্টার পার্থ দাসের সঙ্গে দেখা করেন। এদিন তিনি জানান, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দফতরের কথা বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই দাবি পূরণের চেষ্টা করবেন।
টিচার্স ফোরামের অধ্যাপকরা আরও দাবি করছেন বহুদিন থেকে অপেক্ষা করে দেখা করতে চাইলেও দেখা মেলিনি উপাচার্যের। এই বিষয়ে উপাচার্য কোন কথা বলেননি তাঁদের সঙ্গে। তবে উপাচার্যের সঙ্গে নিউজ টাইম বাংলার কথা হলে ফোনে তিনি জানান, তাঁর শারীরিক অসুস্থতার জন্য তিনি বিশ্ববিদ্যালয় আসতে পারছেন না। তবে বিক্ষোভে এইসব অধ্যাপকদের থেকে তিনি সব কথা শুনেছেন এবং যা নিয়ে তিনি ইতিমধ্যেই সরকারের সঙ্গে আলোচনা করেছেন। পাশাপাশি অর্থ বিষয়ক একটি টিম গঠন করার কথা বলেন তিনি।
তিনি আরও জানান, ২০২১ সাল থেকে নয়, প্র্যাকটিসিং ভাতা ও বেসিক বেতন আলাদাভাবে দেওয়ার নিয়ম চালু করেছে রাজ্য সরকার। তবে আগে যিনি উপাচার্য ছিলেন তিনি এই বিষয়ে কোনও পদক্ষেপ করেননি। সেপ্টেম্বরে শ্যামসুন্দর দানা উপাচার্য হয়ে আসার পর তাঁকে রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ম লাগু করার জন্য বলা হয়।
অভিযোগকারীরা বলেন তাদের দাবি না মানা হলে, তাদের আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে পাশাপাশি তাদের অবস্থান বিক্ষোভ জারি থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

