মালদহে পদযাত্রার সময় রাস্তার পাশে হুইলচেয়ারে বৃদ্ধকে দেখে রোড শো থামিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এরপর নিজেই ওই বৃদ্ধকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন তিনি । মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর চিকিৎসার জন্য তৎপর হন জেলাশাসক, পুলিশ সুপার সহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্তারা । মুখ্যমন্ত্রীর এমন সহৃদয়তায় অত্যন্ত খুশি রোগীর পরিবার।
ইতিমধ্যেই বীরা প্রসাদ নামে ৮৪ বছর বয়সের ওই বৃদ্ধর চিকিৎসা শুরু হয়েছে বেসরকারি হাসপাতালে । গাজোলের ওই বয়স্ক রোগী ভর্তি রয়েছেন সিসিইউতে । জানা যাচ্ছে, হৃদরোগ এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে ওই ব্যক্তির । ওই প্রবীণ ব্যক্তি গাজোলের সদরঘাট এলাকার বাসিন্দা ।
জানা গিয়েছে, চিকিৎসাজনিত কারণে এদিন সকালে মালদহ শহরে আসেন ওই ব্যক্তি। কিন্তু, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য হাসপাতালে যাওয়ার পথে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে । মুখ্যমন্ত্রী রোড শো করার সময় হুইলচেয়ারে ওই বৃদ্ধকে দেখতে পান । সে সময় শ্বাসকষ্ট জনিতকারণে রীতিমতো অসুস্থ বোধ করছিলেন ওই ব্যক্তি । বিষয়টি নজরে পড়তেই সঙ্গে সঙ্গে সক্রিয় হন মুখ্যমন্ত্রী ।
নিজেই রাস্তার পাশ থেকে তাঁকে ডেকে নিয়ে দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান । কিছু সময়ের জন্য কার্যত রোড শো বন্ধ থাকে । ওই রোগী ভর্তি হওয়ার পর ফের রোড শো শুরু করেন মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রীর উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওই বৃদ্ধের পরিবার । অন্যদিকে, ওই বৃদ্ধের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ইকবাল হোসেন বলেন, “মুখ্যমন্ত্রী আজ যা করলেন একজন চিকিৎসক হিসেবে আমি অনুপ্রাণিত” ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

