পুরুলিয়ার গ্রামে দেখা মিলল চিতাবাঘের! আতঙ্কিত গ্রামবাসীরা

পুরুলিয়ার কোটশিলা থানার সিমনি বিটের সিমনি গ্রামে দেখতে পাওয়া গেল এক চিতাবাঘ । এমনই দাবি জেলা বন আধিকারিকের । ফলে কার্যত আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা । সোমবার চিতাবাঘটি এক গ্রামবাসীর নজরে পড়ে বলে জানা যায় ।

গত সোমবার গভীর রাত্রে গ্রামেরই এক বাসিন্দা গ্রামের রাস্তায় চিতা বাঘটিকে দেখতে পান । সকালে বন দফতরকে খবর দেওয়া হয় । খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা আসেন সিমনি গ্রামে । চিতাবাঘের পায়ের ছাপের নমুনাও সংগ্রহ করেন তাঁরা ।

রাত্রে সিমনি গ্রাম সহ এলাকার মানুষকে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয় । একই সঙ্গে জঙ্গলে একা না যাওয়ার জন্য গ্রামবাসীদের সতর্ক করেন আধিকারিকরা । এই বিষয়টি নিয়ে জঙ্গল সংশ্লগ্ন গ্রামগুলিতে প্রচার পত্র বিলি করা হচ্ছে । পাশাপাশি বনদফতরের তরফে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে বলেও জানা যায় ।

উল্লেখ্য গত ২ মাস আগে গ্রাম ছেড়ে জঙ্গলের ভেতরে চলে যাওয়া বেশ কয়েকটি গবাদি পশুর দেহ পরে থাকতে দেখতে পাওয়া যায় । জানা গিয়েছে, এর আগে একাধিকবার ঝাড়খণ্ড ঘেঁশা সিমনি জঙ্গলে গবাদি পশুর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে । ২০২২ সালে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় প্রথম চিতাবাঘের ছবি ধরা পরে ।

ঘটনায় আতঙ্ক দানা বেঁধেছে সিমনি জঙ্গল লাগোয়া গ্রামাঞ্চলগুলিতে । তবে সূত্রের দাবি, ওই এলাকায় এখনও কোন মানুষের উপর আক্রমনের ঘটনা চালায়নি চিতাবাঘ । বন দফতর সূত্রে খবর জঙ্গল লাগোয়া ৩টি গ্রাম সিমনী, হরতান সহ আরো ১টি গ্রামে ৩০টি সার্চ লাইট লাগানোর ব্যাবস্থা করা হয়েছে; যাতে রাত্রে বেলায় চিতাবাঘ গ্রামে এলে গ্রামবাদীদের নজরে পড়ে ।

অন্যদিকে বনদফতর সুত্রে খবর এই সিমনীর জঙ্গলে সম্ভবত ২টি চিতাবাঘ রয়েছে । ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কোটশিলার সিমনি বিটের জঙ্গলে বন দফতরের পক্ষ থেকে লাগানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে একটি পুরুষ চিতাবাঘের ছবি । পরে ওই বছরই জুন মাসে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে একটি ফিমেল চিতাবাঘের ছবি । এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ওই একই জঙ্গলে ট্র্যপ ক্যামেরায় ধরা পড়ে এক চিতাশাবকের ছবি । বন দপ্তরের কাছে পরিষ্কার হয়ে যায় সিমনি জঙ্গলে রয়েছে পুরুষ – মহিলা চিতাবাঘ এবং একটি চিতাশাবক । এপরই সিমনি জঙ্গল লাগোয়া গ্রামাঞ্চলে বন দফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube