বুধবার ৩১শে জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট অধিবেশন চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার শুরুতে রাষ্ট্রপতি সেন্ট্রাল হলে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।
আগামিকাল ১লা ফেব্রুয়ারি বেলা ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সামনেই লোকসভা নির্বাচন থাকায় পূর্ণাঙ্গ বাজেট নয়, পেশ হবে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট। সরকারের আয় ব্যায়ের হিসেব থাকবে এই বাজেটে। অন্তর্বর্তী বাজেটে ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোন বড় ঘোষণাতে এমনিতেই নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের। তবুও মধ্যবিত্ত ও গরীবদের জন্য কোনো ছাড় বা সুরাহা এই বাজেটে থাকে কিনা সেদিকেই তাকিয়ে আমজনতা।
বুধবার দুই কক্ষের সাংসদদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর দেওয়া ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। এটি নরেন্দ্র মোদির বর্তমান সরকারের অন্তিম সংসদ অধিবেশন হতে চলেছে। বাজেট অধিবেশনের জন্য ১৪ জন সাংসদের সাসপেনশন তুলে নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট ঘোষণা করবেন। পরবর্তীতে লোকসভা নির্বাচনের পর গঠিত নতুন সরকার সম্পূর্ণ আর্থিক বছরের বাজেট পেশ করবে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সরকারের পক্ষ থেকে উভয় কক্ষের প্রিসাইডিং অফিসারদের সাসপেন্ডেড অবস্থায় থাকা সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নিতে অনুরোধ করা হয়েছে। মূলত সংসদের বাজেট অধিবেশনটি সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারের সেই আর্জির ভিত্তিতে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে সাসপেনশন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

