রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে মুখ খুললেন মমতা!

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, এই ধরনের ঘটনার সমর্থন করেন না । এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি বিহারে ঘটেছে বলে দাবি মমতার । সরাসরি নীতীশ কুমারের দিকে অভিযোগ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী ।

বুধবার সকালে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে বিহার থেকে বাংলায় ঢোকে । আচমকা কংগ্রেস নেতার গাড়ির পিছনের কাচ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ছিলেন ওই গাড়িতে। তিনি ওই ঘটনার পর পরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বহরমপুরের সাংসদ নাম না করেই অভিযোগের আঙুল তোলেন শাসক দলের দিকে । পাশাপাশি তিনি অভিযোগ করেন রাহুলের কর্মসূচি নিয়ে শুরু থেকেই বাংলার সরকার তাঁদের সঙ্গে অসহযোগিতা করছে। রাহুলের গাড়ির কাচ ভাঙার ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন বয়ান এসেছে কংগ্রেসের তরফে। অন্য দিকে, ওই ঘটনা যখন ঘটছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মালদহ থেকে মুর্শিদাবাদের পথে যাচ্ছেন । জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী ।

বহরমপুরে পৌঁছে রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে মুখ খোলেন মমতা । তিনি বলেন, “হেলিকপ্টারে আসতে আসতে আমি মেসেজ পেলাম। কংগ্রেসের এক নেতা নাকি, রাহুলের নামটা বলেই দিই। ও আমার চেয়ে বয়সে ছোট। ওর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে ।” মমতার সংযোজন, ‘‘আমি এ সব পছন্দ করি না। তবে পরে শুনলাম, ওটা কাটিহারের ঘটনা।”

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, গাড়ির কাচ ভাঙা অবস্থায় বিহার থেকে রাহুলের গাড়ি বাংলায় ঢুকেছে। এর সঙ্গে বাংলার কেউ জড়িত নন। বিহারে সবে নীতীশ কুমারের দল বিজেপির দিকে ঝুঁকছে। এক হচ্ছে। ওদের রাগ আছে। তাই এ সব ঘটতে পারে।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube