মাধ্যমিক পরীক্ষার সময় রেল পরিষেবা প্রয়োজনের ভিত্তিতে বাড়ানোর দাবিতে বুধবার শিয়ালদহ ডি আর এম কার্যালয় ডেপুটেশন জমা দিতে আসেন এসএফআই এর প্রতিনিধি দল। ডিআরএম অফিসে ঢোকার মুখে আরপিএফ অফিসারদের সঙ্গে বচসা শুরু হয় এসএফআই প্রতিনিধি দলের। এসএফআইয়ের প্রতিনিধি দলের অভিযোগ, তাঁদের ডিআরএম অফিসে ডেপুটেশন জমা দিতে বাধা দিয়েছে আরপিএফ অফিসাররা। ডিআরএম অফিসের সামনে রাস্তায় বসে স্লোগান দিতে দিতে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা। প্রায় আধ ঘণ্টা পর শেষ পর্যন্ত এসএফআইয়ের তিন প্রতিনিধি ডিয়ার এম অফিসে প্রবেশ করেন। ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে তাঁরা জানান ডিআরএম অফিসার তাঁদের ডেপুটেশন অনুযায়ী শিয়ালদহের তিনটি লাইনে ট্রেন বাড়ানোর আশ্বাস দিয়েছেন।
আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা রাখতে ডেপুটেশন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের। হাওড়া স্টেশন ডি আর এম অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

