শিক্ষা দফতর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা! বারাসাত থানায় অভিযোগ করলেও কোনো কাজ না হওয়ায়, ইডি দফতরে প্রতারিতরা।
বুধবার সকালে, সল্টলেকের ইডি দফতরে আসেন বেশ কিছু প্রতারিত মানুষ। তাঁদের অভিযোগ চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েও তাঁরা চাকরি পাননি। প্রতারিতদের অভিযোগ মিতা মুখার্জি যিনি বারাসাতের বাসিন্দা, তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের নাম করে প্রদীপ বিশ্বাস নামে এক ব্যক্তির মারফত টাকা নেওয়া হত।
অভিযোগ এই প্রদীপ বিভিন্ন বেকার যুবকদের ফোন করতেন এবং তাঁদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। অভিযোগ, প্রতারিতরা টাকা দিয়েছিলেন প্রদীপকে। তাঁদের অভিযোগ, প্রদীপ তাঁদের নিয়োগপত্রও দিয়েছিল। কিন্তু পরে তাঁরা বুঝতে পারে ওই নিয়োগপত্রগুলো জাল, এবং তারা প্রতারণার শিকার হয়েছে। প্রতারিতদের দাবি তারা টাকা ফেরত চাইলে, তাদের প্রান নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। এর পর বারাসাত থানায় অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি তাদের। বুধবার সকালে প্রতারিতরা ইডি দফতরে আসেন অভিযোগ জানানোর জন্য।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

