আদালতের রায় গেল অমর্ত্য সেনের পক্ষেই

বিশ্বভারতী জমি খালি করতে নির্দেশ দিয়ে নোটিস পাঠিয়েছিল অমর্ত্য সেনকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে যান অমর্ত্য সেন। এবার আদালত জানাল, বিশ্বভারতীর নির্দেশটি বাতিল করা হয়েছে। মামলায় জিতলেন অমর্ত্য ।

জমি বিবাদ মামলায় সিউড়ি জেলা আদালতে অমর্ত্য সেনের পক্ষেই রায় দিলেন বিচারক। অমর্ত্য সেনের বিরুদ্ধে নোটিশ দিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অভিযোগ তুলেছিল, অধ্যাপক অমর্ত্য বাবু ১৩ ডেসিমেল জায়গা বাড়তি দখল করে রয়েছেন। এই নিয়ে আদালতের দারস্থ হন অমর্ত্যবাবু। সিউড়ি জেলা আদালতে এই নিয়ে মামলা চলছিল। বুধবার মামলার রায় শোনান বিচারক।

প্রসঙ্গত, নোবেলজয়ী বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন, এই অভিযোগ তুলে এক সময় সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই সময় অমর্ত্যের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জমি ছাড়তেই হবে অমর্ত্যকে, এই দাবিতেই অনড় থাকেন বিদ্যুৎ চক্রবর্তী। মামলা পৌঁছয় আদালতে। বুধবার সেই মামলাতেই রায় দিল সিউ়ড়ি জেলা আদালত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube