বিহার থেকে মালদাতে আসছিল রাহুল গান্ধীর গাড়ি । তখন হরিশ্চন্দ্রপুর থানার দিল্লি দেওয়ানগঞ্জ কাছে রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙল। বুধবার হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে জনতার চাপের মুখে পড়েন কংগ্রেস নেতা। সেখানেই তিনি যে কালো রঙের গাড়িতে ছিলেন, তার পিছনের কাচ ভেঙে যায়।
বস্তুত, রাহুলের সঙ্গে ওই গাড়িতে অধীর নিজেও ছিলেন। কংগ্রেস নেতার গাড়ির কাচ ভাঙা নিয়ে অধীর অভিযোগ করেন বলেন, “বাংলার সংস্কৃতি অতিথি দেব ভব। সেখানে রাহুল গান্ধীকে প্রতিবন্ধকতার মধ্যে ফেলা হয়েছে। আমি গাড়ির মধ্যে ছিলাম। পিছন থেকে কেউ ঢিল মেরেছে হয়তো। রাহুলের গাড়ির পিছনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। কোথা থেকে ইট ছোড়া হয়েছে জানি না।”
রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ বাংলায় প্রবেশ করার পর থেকেই পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে । কখনও পতাকা ছেঁড়ার ঘটনা তো কখনও সভা বাতিল, কখনও আবার সরকারি অতিথি নিবাসে খাওয়ার অনুমতি না পাওয়া । তবে এদিনের ঘটনায় অনেকেই নাম না করে আঙুল তুলেছে রাজ্যের শাসক দলের দিকেই ।
বুধবার রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সেই গাড়িতেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায় রাগাকে। জানা গিয়েছে সেই সময় মধ্যাহ্নভোজ সারতে যাচ্ছিলেন রাহুল গান্ধী।
অধীর বলেন, “যারা কাচ ভাঙার তারাই ভাঙছে। আমরা যেখানে এসেছি যেখানে শিবির করেছি সেখানেই জায়গা পাচ্ছিলাম না। খেয়েই তো তিনি বেরিয়ে যাবেন। কিন্তু, ভালুকার সেচ দফতরের বাংলোতে আমরা অনুমতি চেয়েছিলাম। তা মেলেনি। রাস্তায় রাহুল গান্ধী যাবেন বলে পতাকার বদলে পতাকা, ছবির উপর ছবি। অসহযোগিতা, বিরোধিতা এবং সংকীর্ণতা চলছে। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও কাউকে অবজ্ঞা করি না। রাহুল গান্ধীকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। সভা করতে দেওয়া হচ্ছে না। কে ঢিল মেরেছে তা জানি না। গাড়ির মধ্যে ছিলাম। কেউ হয়তো পিছন থেকে ঢিল মেরেছে।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

