খাস শহর কলকাতায় তোলা না দেওয়ার মারধরের অভিযোগ!

খাস শহর কলকাতায় তোলা তে ‘না’ বলায় মারধর! রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সূত্রের খবর ওই মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রবীন্দ্র সরোবর এলাকায় একটি পুরনো বাড়ির সংস্কারের কাজ চলছিল। সেই কাজ করার জন্যই তার কাছে তোলা চাওয়া হয়। বুধবার বাড়ি ফেরার সময় তাঁকে রাস্তায় দাঁড় করিয়ে তোলা চাওয়া হয় । প্রথমে তিনি দিতে নারাজি না হলে তাঁকে মারধর করা হয় এমনটাই অভিযোগ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে এলাকার স্থানীয় প্রোমোটার খোকন সর্দারের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

তবে অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ করা হয় সেই খোকন সর্দার । তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। খোকন সর্দারের দাবি, তাঁর প্রোমোটিংয়ের কাজ চলছে ওই এলাকায়। বালি রাখা রয়েছে প্রবাসীর বাড়ির সামনে । তা নিয়েই শুরু হয় ঝামেলার । স্থানীয় সুত্রেও জানা যান, বালি রাখা নিয়েই বচসা শুরু হয় প্রবাসী ইঞ্জিনিয়র ও খোকন সর্দারের মধ্যে। এবিষয়ে খোকন সর্দারের পাল্টা সংযোগ, তাঁকে এইভাবে হেনস্থা করা হলে প্রয়োজনে তিনিও পুলিশের দ্বারস্থ হবেন ।

পাশাপাশি জিষ্ণু নাথ জানান, এর আগেও ২০১৯ সালে এই ঘটনা ঘটেছিল। এলাকার স্থানীয় কাউন্সিলরকে তিনি তখন পুরো বিষয়টি জানিয়েছিলেন তবে স্থানীয় কাউন্সিলরের তরফ থেকে মেলেনি কোন সাহায্য। তবে সেই সময় তাকে আবার আমেরিকায় ফিরে যাওয়ার জন্য সেই সময় তিনি ঘটনাটি নিয়ে কোন ব্যবস্থা নেয়নি। সব মিলিয়ে ঘটনার সত্যতা কি নেপথ্যে প্রমোটিং রাজ না অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। প্রসঙ্গত, এই জিষ্ণু নাথের বাড়ির বিপরীত দিকে খোকন সর্দারের প্রোমোটিং এর কাজ চলছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube