বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে শাসক দলের হুমকির মুখে টোটো চালক!

রেশন বণ্টন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে ইডি আধিকারিকদের হামলার ঘটনার প্রতিবাদ দেখায় বিজেপি নেতৃত্ব । বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ন্যাজাট থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয় । সেই থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন একাধিক বিজেপি কর্মী সমর্থকরা ।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে নেজাট থানা ঘেরাও কর্মসূচিতে কালিনগর তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের এক বিজেপি সমার্থক টোটো চালক গোপাল গোস্বামীর বাড়ি কালিনগর ঘোষপাড়া এলাকায় । তিনিও অংশ নিয়েছিলেন ওই কর্মসূচিতে।

থানা ঘেরাও কর্মসূচিতে যাওয়ার জন্য তাকে টোটো ইউনিয়ন থেকে টোটো ও ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয় । অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে । টোটো চালিয়ে সংসার চালাতেন গোপাল গোস্বামী। তাঁর একমাত্র ছেলেকে পড়াশোনা করাচ্ছেন । টোটো চালিয়ে উপারজনের উপর নির্ভর করেই সংসার চলত ওই টোটো চালকের । টোটো না চালাতে পেরে দুশ্চিন্তায় বাড়িতে বসে দিন কাটছে টোটো চালকের । বাড়িতে বসে থাকায় রুটি রোজগারে টান পড়েছে ওই টোটো চালকের । বুধবার বিজেপি নেতা কর্মীরা তাঁর বাড়িতে যান, তাঁকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube