ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত শিক্ষক!

বনগাঁর এক স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে । মঙ্গলবারের এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে । তাঁকে রাতেই গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ । ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় বনগাঁ থানার পুলিশ ।

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানা এলাকার এক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে স্কুল শিক্ষকের বিরুদ্ধে । এই ঘটনায় জানা যায়, স্কুল ছুটি হওয়ার আগে বই দেওয়ার অছিলায় ছাত্রীকে ফাকা ক্লাসে নিয়ে যায় অভিযুক্ত শিক্ষক । সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে দাবি নির্যাতিতার পরিবারের ।

পরবর্তীকালে নির্যাতিতা ছাত্রীটি অসুস্থ বোধ করে । পরিবারের সদস্যদেরকে পেটে যন্ত্রণার কথা জানায় সে । এরপরেই সামনে আসে গোটা ঘটনাটি । রাতেই অভিযুক্ত শিক্ষকের নামে থানায় লিখিত অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার । বুধবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত শিক্ষককে ।

পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম অঘোর বাস্ক । তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube