ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে মাকে খুন করল ছেলে । মঙ্গলবারের এই ঘটনায় অভিযোগ উঠছে, নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে তাঁকে খুন করেছে ছেলে । ধৃতকে সোমবার তোলা হয় বারুইপুর আদালতে । মৃতার বয়স হয়েছিল ৭২ বছর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাসগ্রাম মাঠকল এলাকায় ।
ঠাকুমাকে রক্তাক্ত অবস্থায় দেখে কাঁদতে শুরু করে বৃদ্ধার নাতি । নাতির কান্নাকাটি ও চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এলে ধরা পড়ে যায় অভিযুক্ত ছেলে । পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা । ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তের দিদি স্বর্ণলতা হালদার । দিদির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ভাই শম্ভু হালদারকে । ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজপুর সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাসগ্রাম মাঠকল এলাকার বাসিন্দা ৭২ বয়সী মায়া হালদার । তিনি আয়ার কাজ করতেন বলেই খবর । প্রসঙ্গত জানা যায়, মঙ্গলবার কাজ সেরে রাত্রি ৯টা নাগাদ বাড়ি ফেরেন তিনি । রাতেই টাকার জন্য মায়ের সাথে ঝামেলা করে ছেলে । তারপর টাকা না মেলায় ধারালো অস্ত্র নিয়ে ছেলে হামলা চালায় মায়ের উপরে । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

