ছেলের হাতেই নৃশংসভাবে খুন হতে হল মাকে! বুধবারের এই খুনের ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার কান্দিতে । ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায় । খবর পেয়ে তদন্তে নামে কান্দি থানার পুলিশ ।
বুধবার সকালে জমি সংক্রান্ত বিবাদের জেরে ছেলের হাতে মাকে খুন হতে হল । সূত্রের খবর, কান্দি থানার অন্তর্গত চেকপোষ্ট গ্রামের বাসিন্দা অসীম মন্ডল তার মাকে একটি জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল । তবে তাঁর মা তাতে রাজি ছিলেন না ।
কাজ না হওয়ায় ছেলে অসীম মন্ডল তাঁর মা আদরী মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে এদিন । তখন মহিলার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে । মহিলাকে কোন রকমে বাঁচানোর চেষ্টা করেন তাঁরা । তাঁকে উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় আদরী মন্ডল নামে ৬২ বছরের ওই মহিলার ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কান্দি থানার পুলিশ । ইতিমধ্যেই সামগ্রিক ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

