ছুরির আঘাতে আহত ২ যুবক!

টিটাগড় স্টেশন রোডে অজ্ঞাত পরিচয় এক যুবকের ছুরির আঘাতে আহত হলেন দুই যুবক । ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ । চিকিৎসার জন্য আহতদের নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে ।

এই ঘটনায় জানা যাচ্ছে, টিটাগড় রেলস্টেশন সংলগ্ন টিটাগড় বাজার এলাকায় পরিবারের এক সদস্যের বিয়ের অনুষ্ঠান থাকায় কাপড় কিনতে এসেছিলেন দুই যুবক । বাইকে করে সেখানে পৌঁছন টিটাগড় পুরানি বাজার এলাকার বাসিন্দা রেহান মেহতাব আলী ও তাঁর বন্ধু ওমার আলী । তারা দোকানের সামনেই বাইক রেখে দোতলায় একটি দোকানে গিয়েছিলেন বলে জানা যায় ।

সেখান থেকে তাঁরা রাস্তায় নেমে বাইক নেওয়ার সময় অজ্ঞাত পরিচয় এক যুবক এসে তাঁদেরকে জানায় যে সেই স্বতাহ্লেনে বাইক রাখা বারণ । এরপরই একটি ছুরি দিয়ে দু’জনকে আঘাত করতে শুরু করে সে । দু’জনেই রক্তাক্ত অবস্থায় ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube