দ্রুত মামলার শুনানি হোক, শাহজাহান মামলায় একযোগে আবেদন ইডি ও রাজ্যের!

শেখ শাহজাহান মামলায় একযোগে ডিভিশন বেঞ্চে আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রাজ্য সরকারের। দ্রুত মামলার শুনানির আবেদন ইডি এবং রাজ্যের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদীর আবেদন, “মামলার শুনানি বাকি থাকায় তদন্ত প্রক্রিয়া পুরোপুরি থমকে রয়েছে। ফলে অভিযুক্ত নিশ্চিন্তে কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত এই মামলার শুনানি করা হোক।” রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-র পক্ষ থেকেও দ্রুত শুনানির আবেদন জানান হয়। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী সোমবার একযোগে দুটি মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, শেখ শাহজাহানের আগাম জামিনের মামলার শুনানি পিছিয়ে গেছে। এদিকে শাহজাহান অন্তরালেই। গোপনে থেকেই নিজের আগাম জামিনের জন্য আবেদন করেছেন শাহজাহান। আইনজীবী জাকির হোসেন, তাঁর মারফত জামিনের আবেদন জানান তিনি। হলফনামায় তাঁর স্বাক্ষর পর্যন্ত ছিল। ইডি জানাচ্ছে, অন্তরালে থেকেই পেপারওয়ার্ক করে যাচ্ছেন শাহজাহান। তাই দ্রুত শাহজাহান মামলার শুনানির আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে একসঙ্গেই আবেদন জানিয়েছে ইডি ও রাজ্য সরকার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube