ন্যায় যাত্রায় ‘বাম’ পাশে রাহুলের

রাজ্যে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অংশ নিতে পারেন সিপিএম নেতা নেত্রীরা, একথা বামপক্ষের থেকে আগেই জানান হয়েছিল । শর্ত ছিল একটাই, তৃণমূল ন্যায় যাত্রায় থাকলে অংশ নেবে না সিমিএম । তবে এখনও পর্যন্ত ঘাসফুল শিবিরের পক্ষ থেকে ন্যায় যাত্রায় যাওয়ার কোনরকম সম্ভাবনা দেখা যায়নি । তবে ন্যায় যাত্রায় যোগ দেবেন বাম নেতারা, তেমনটাই জানা যাচ্ছে ।

সিপিআইএম আগেই জানিয়েছিল, ন্যায় যাত্রায় তৃণমূল যোগ না দিলে তারা যোগ দেবে। এখনও পর্যন্ত তৃণমূলের যোগদানের সম্ভাবনা চোখে না পড়ায় এই সিদ্ধান্ত বলে খবর। বাম নেতৃত্বের বক্তব্য, রাহুলের ‘ন্যায় যাত্রায়’ সিপিএম উপস্থিত থাকবে। এখনও পর্যন্ত তেমনটা স্থির রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার রাহুল গান্ধীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলাতে প্রবেশ করবে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। ন্যায় যাত্রাতে রঘুনাথগঞ্জ থেকে অংশগ্রহণ করবে সিপিআইএম নেতৃত্বরা। রাজ্য সিপিএমের সম্পাদক মোঃ সেলিম ও সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তারা এই পদযাত্রাতে সামিল হবেন বলে জানিয়েছেন। বুধবার সকালে বহরমপুরে জেলা সিপিএম কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সিপিআইএমের জেলা সম্পাদক জামির মোল্লা । এরপর ২রা ফেব্রুয়ারি ‘ন্যায় যাত্রা’ যাওয়ার কথা বীরভূমে। সেখানে রাহুলকে সঙ্গ দিতে পারেন বাম নেতা সুজন চক্রবর্তী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube