মঙ্গলবার উত্তর দিনাজপুর থেকে আকাশ পথে বালুরঘাটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট পুলিশ লাইনে তিনি হেলিকপ্টার থেকে নেমে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রশাসনের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন প্রকল্পের অনুদান ও সুবিধা মানুষের হাতে তুলে দেন।
এদিন বালুরঘাট স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে আবারও এনআরসি প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এ রাজ্যে এনআরসি হতে দেবেন না। এমনকি বিএসএফ কেউ এক হাত নিয়েছেন। সীমান্ত এলাকায় বিএসএফের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সেই সঙ্গে অভিযোগ করেন যে ভোটের সময় বিএসএফ লাইন করেছিলেন। এমনকি তিনি এই অভিযোগ ও করেন যে সীমান্ত এলাকায় বিএসএফ মানুষকে কার্ড দেন। মানুষকে বিএসএফের সেই কার্ড নিতে বারনও করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী আবারও অভিযোগ করেন, কেন্দ্র ১০০ দিনের টাকা আটকে রেখেছে তা নিয়ে। এ বিষয়ে তিনি বলেন, “১০০ দিনের কাজ করেও টাকা দেয়নি কেন্দ্র। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি। তাও ২৫ হাজার গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি।” বালুরঘাটের সভায় এদিন দাবি করেন মমতা। কেন্দ্র বকেয়া না দিলেও রাজ্য সরকারের তরফে যে ‘জব কার্ড হোল্ডারদের’ ৪০ দিনের কাজের ব্যবস্থা করা হয়েছে, সে কথাও মনে করান। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বকেয়া রাখার অভিযোগে অতীতেও সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দীর্ঘ বারো বছর পর মঙ্গলবার বালুরঘাটে রাত্রি যাপন করবেন। আগামীকাল তিনি বালুরঘাট থেকে হেলিকপ্টার এ মালদহ যাবেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

