সিবিআই তলবে সাড়া দেবরাজের! নিজাম প্যালেসে ঢোকার সময় কী বললেন তিনি?

বুধবার সকাল ১১ টা নাগাদ সিবিআই-এর ডাকে সাড়া দিলেন বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী ।এদিন কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিলেন দেবরাজ । তবে তাঁর হাতে সময় কম থাকায় দেবরাজ সবার কাছে ক্ষমা চেয়ে বললেন, – ‘জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আপনাদের সাথে কথা বলব।’

নিজাম প্যালেসে ঢোকার সময় তিনি বলেন – ‘পার্সোনাল কিছু ক্ল্যারিফিকেশন এবং ডকুমেন্টস চেয়েছিলেন আধিকারিকরা; সেইগুলো আজ দিতেই এসেছি’ । সেই “ক্ল্যারিফিকেশন” নিয়ে তাঁকে সাংবাদিকরা পালটা প্রশ্ন করলে তিনি জানান, ‘তদন্তের স্বার্থে এই বিষয়ে কিছু বলব না । তবে তদন্তকারী আধিকারিকদের যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস আমি সবই নিয়ে এসেছি; ব্যাংক সংক্রান্ত ও পার্সোনাল নথিপত্র নিয়ে এসেছি।’ । পাশাপাশি তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি ।

প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ফের তলব করা হয় বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে । গত বছরের নভেম্বর মাসে দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন সিবিআই-এর গোয়েন্দারা । সেখান থেকে বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথিপত্র মিলেছিল বলে সিবিআই-এর দাবি । এরপর ব্যাঙ্ক ডিটেলস সহ আরও বেশ কিছু নথি নিয়ে দেবরাজ চক্রবর্তীকে ২৫-শে জানুয়ারি সিবিআইয়ের কলকাতার দফতর নিজাম প্যালেসে তলব করা হয় । তবে সূত্রের খবর যে সমস্ত নথি তাকে আনতে বলা হয়েছিল, তার মধ্যে বেশ কিছু নথি সিবিআইকে জমা দেননি দেবরাজ । সন্তুষ্ট না হওয়ার জেরে ফের তলব করা হয় তাঁকে । সেই নথি গুলোকেই সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube