প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ফের তলব করা হয় বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে । গত বছরের নভেম্বর মাসে দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন সিবিআই-এর গোয়েন্দারা । সেখান থেকে বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথিপত্র মিলেছিল বলে সিবিআই-এর দাবি ।
এরপর ব্যাঙ্ক ডিটেলস সহ আরও বেশ কিছু নথি নিয়ে দেবরাজ চক্রবর্তীকে ২৫-শে জানুয়ারি সিবিআইয়ের কলকাতার দফতর নিজাম প্যালেসে সকাল ১১-টায় হাজিরা দেওয়ার কথা বলেছিলেন সিবিআই-এর গোয়েন্দারা । সেদিন নির্ধারিত সময়ের আগেই তিনি এসেছিলেন ।
তবে সূত্রের খবর যে সমস্ত নথি তাকে আনতে বলা হয়েছিল, তার মধ্যে বেশ কিছু নথি সিবিআইকে জমা দেননি দেবরাজ । যেহেতু দেবরাজের দেওয়া নথিতে সন্তুষ্ট নন সিবিআই তাই আগের দিনের সাড়ে ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আবারও তাঁকে বেশ কিছু নথি নিয়ে তলব করা হয়েছে । সেই নথি গুলোকেই সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

