“এতবড় হাসপাতালে রাতে এক্স-রে হয় না,আমার জানাই ছিল না” মেমারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে এমনই মন্তব্য খোদ রাজ্যের মন্ত্রীর। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এমন মন্তব্য করলেন। বিরোধীরা নয়, এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ রাজ্যের ই মন্ত্রীর।
মঙ্গলবার সকালে শৌচাগার থেকে বেড়নোর সময় পরে গিয়ে আহত হন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর ডান পায়ের কনিষ্ঠ আঙুলে চোট লাগে। সন্ধ্যায় ব্যাথা বাড়ায় চিকিৎসার জন্য চলে আসেন মেমারী গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসক দেখার পর জানান এক্স-রে করার প্রয়োজন আছে। এরপর মন্ত্রী এক্স-রে করার ইচ্ছা প্রকাশ করতেই হাসপাতালের তরফে জানানো হয় ওপিডি-র সময় এক্স-রে হলেও রাতে এক্স-রে করার কোনো ব্যবস্থা নেই এখানে।
এরপরই সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি জানান, এতবড় হাসপাতালে রাতে এক্স-রে হয় না এটা আমার জানায় ছিলো না।পরক্ষণেই তিনি আরও জানান,আমি চেস্টা করবো যাতে মানুষের সুবিধার্থে রাতেও এক্স-রে করার ব্যবস্থা করা যায়।
এ ব্যাপারে বিজেপি জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন, খোদ মন্ত্রী যদি চিকিৎসা করাতে এসে চিকিৎসা পরিষেবা না পান তাহলে সাধারণ মানুষ কি পরিষেবা পান সেটা স্পষ্ট।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

