লোকসভার আগেই গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, হাতাহাতিতে আহত বিজেপির দু’পক্ষই। থানায় লিখিত অভিযোগ দায়ের একে অপরের বিরুদ্ধে , গ্রাম প্রধানকে হেনস্থার অভিযোগ দলেরই পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধানের ঘরের মধ্যে বিজেপি পঞ্চায়েত সদস্যর সঙ্গে গ্রাম প্রধান নমিতা সিং-এর তর্কাতর্কি হয়। বিজেপির পঞ্চায়েতে সদস্যের অভিযোগ, গ্রাম প্রধানের ঘরের মধ্যে দলেরই এক বিজেপি নেতা দীর্ঘ সময় অযথা বসে কাটান, অঞ্চলের মিটিং-এর সময় প্রধানকে ডাকা হলে তিনি প্রথমবার আসেননি। দ্বিতীয়বার ডাকতে গেলে প্রধানের সঙ্গে এবং সেই ঘরে বসে থাকা বিজেপি নেতার সঙ্গে তর্কাতর্কি হয় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যর।

সেই মুহূর্তে বিজেপির পঞ্চায়েত সদস্যর স্বামী নিজের ফোনে ভিডিও করলে সেখান থেকে বচসা শুরু হয়, বচসা থেকে প্রধানের সামনেই হাতাহাতি পর্যন্ত পৌঁছয়, গ্রাম প্রধানকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। হাতাহাতির ফলে দু’পক্ষই আহত হয়। বিজেপির দুটি গোষ্ঠি একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube