শীতের সাময়িক বিদায়, রয়েছে বৃষ্টির সম্ভাবনা!

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা; শীতের সাময়িক বিদায় । শীতের মধ্যেই শুরু হয়েছে হালকা বৃষ্টি । রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে ছিটেফোঁটা বৃষ্টি । বৃষ্টি থামলে যে পারদ নামবে তেমন কোন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর । শীতের হাওয়ার বদল হয়েছে, শুরু হয়েছে পূবালী হাওয়া । তাই শীতের আমেজ থাকলেও জমিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই । বৃষ্টি কেটে গেলে পারদ কতটা নামবে তা নিয়ে সংশয় রয়েছে, জানাচ্ছে আবহাওয়া দফতর ।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে উচ্চচাপ বলয় । এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে রাজ্যে । একই সঙ্গে পূবালী হাওয়ার প্রভাব বাড়ছে । ঝাড়খন্ডে আজ বিকেলের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা থাকছে । সম্পূর্ণ রুদ্ধ হতে পারে উত্তর পশ্চিম ভারতের হিমেল হাওয়ার গতিপথ । পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝা থাকবে বলেই জানা যাচ্ছে । একটি পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটতে না কাটতেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির । নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩ রা ফেব্রুয়ারি । ফলে আর ঠান্ডার পড়ার আশা কম । আসতে আসতে বিদায় নেবে শীত ।

অন্যদিকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে । বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার । শুক্রবার দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । ভিজতে পারে নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা । শনিবার আবহাওয়ার পরিবর্তন হয়ে বৃষ্টি কমবে । তবে তাপমাত্রা আর খুব একটা নামার সম্ভবনা অত্যন্ত ক্ষীণ ।

উত্তরবঙ্গে আজ বুধবার থেকে ৩ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার এর মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি, সঙ্গে উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে । ফেব্রুয়ারির শুরুতে ফের সিকিমে তুষারপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে । প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় । দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা । উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ বুধবার থেকে । শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকবে ।

কলকাতায় আজ সন্ধ্যার পর থেকেই বৃষ্টি শুরু হলেও তা একটানা নয় । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে বৃহস্পতিবার রাত পর্যন্ত । সারাদিন আকাশ থাকবে মেঘলা । রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে একধাক্কায় বেড়ে ২০.৬ ডিগ্রি । যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি । দিনের তাপমাত্রাও এক ধাক্কায় বেড়ে ২৬.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৫৯ শতাংশ এবং রাতে ৮৯ শতাংশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube