ঘন কুয়াশার চাদরে মোড়া বাঁকুড়া জেলা । এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ .৬ ডিগ্রী সেলসিয়াস যার ফলে শীতের দাপট কিছুটা কমলেও মঙ্গলবার সকাল থেকে কুয়াশার তীব্রতা বেড়েই চলেছে লালমাটির এই জেলায় । কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় বেরোনো যানবাহনগুলিকে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে ।
বাস চালক কৃষ্ণপদ মাহাতো বলেন, “আজকের পরিস্থিতি অন্য সব দিনের চেয়ে আলাদা । দশ হাত দূর পর্যন্ত দেখা যাচ্ছে না” । এর মধ্যেও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য, ফলে ইতিমধ্যে ৪৫ মিনিট দেরী হয়েছে বলে তিনি জানান ।
নিত্যযাত্রী শান্তি গোস্বামী বলেন, “কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না । নির্দিষ্ট সময়ে পরেই এদিন যানবাহনগুলি আসা যাওয়া করছে” । এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

