স্কুলের অন্দরেই পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা নিরাপত্তারক্ষীর

কেষ্টপুর দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার চেষ্টা! আটক ওই স্কুলের নিরাপত্তারক্ষী ।

কেষ্টপুর দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল । স্কুলে টিফিনের সময় বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। পঞ্চম শ্রেণীর ছাত্রীটি যখন কান্নাকাটি করছিল সেই সময় বিষয়টি সামনে আসে সবার । ঘটনা জানাজানি হতেই স্কুলে অন্য অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে গ্রেফতারের দাবি ওঠে। জানা যাচ্ছে, হেনস্থার পরে শিশুটিকে স্কুলের নিরাপত্তারক্ষী হুমকিও দেয় । এমনকি কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ওই নিরাপত্তারক্ষী। এই ঘটনা সামনে আসতেই স্কুলের অন্য অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের দাবি এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে নতুন করে আবার এরকম ঘটনা স্কুল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। যদিও খবর পাওয়ার পরে বাগুইআটি থানার পুলিশ স্কুলে এসে অভিভাবকদের আশ্বস্ত করে এবং অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করে ।

তবে নিরাপত্তারক্ষী কী করে বা কেন পড়ুয়াদের বাথরুমে গেল তা নিয়েও উঠছে প্রশ্ন । তবে কী এই ঘটনা বারংবার ঘটে ? মঙ্গলবার অভিভাবকরা এই ঘটনার পরে ক্ষোভ দেখাতে থাকেন বিদ্যালয় চত্বরেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube