অন্তরালে থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় শেখ শাহজাহান

শুক্রবার ছিল প্রজাতন্ত্র দিবস । তার জেরেই সামাজিক মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের ছবি পোস্ট করেছিলেন তৃণমূলের নেতা শেখ শাহজাহান । গুঞ্জন শুরু হতে না হতেই শনিবার উধাও হয়ে গেল সেই ছবি!

তিনি সন্দেশখালি এলাকার দাপুটে তৃণমূল নেতা । প্রজাতন্ত্র দিবসে হুট করে একটা ছবি পোস্ট করে বসলেন তিনি । সঙ্গে সঙ্গে আলোড়ন পড়ে গেল । অধরা শেখ শাহজাহান ধরা দিচ্ছে নেট দুনিয়ায়! জোর জল্পনা শুরু হয় সব মহলে । তড়িঘড়ি সেই পোস্ট উধাও সামাজিক মাধ্যম থেকে ।

শুধু প্রজাতন্ত্র দিবসের ছবিই নয়, মুছে ফেলা হয় তাঁর কভার পিকচারও । এর আগে তাঁর শেষ পোস্ট ছিল ২ জানুয়ারির । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে নিশানা করে করা হয়েছিল সেই পোস্ট । তারপরেই রিপাব্লিক ডে-র পোস্ট ।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালির এই বেতাজ বাদশাহের ডেরায় হানা দিয়েছিল ইডি । তল্লাশি অভিযান তো দূর, বাড়িতে ঢোকার তোড়জোড় করতেই স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হতে হয় তদন্তকারীদের । তারপর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান ।

এখন প্রশ্ন উঠছে একদিকে যখন তাঁকে খুজেই পাওয়া যাচ্ছে না, তখন নেট দুনিয়ায় তাঁর অস্তিত্ব ধরা পড়ছে কীভাবে ? সেক্ষেত্রে দু’টি সম্ভাবনা উঠে আসেঃ হয় তিনি নিজে এই পোস্টগুলি করছেন, অথবা কারোর মারফত এই পোস্টগুলি করা হচ্ছে । দু’টি ক্ষেত্রেই বোঝা যাচ্ছে তিনি যোগাযোগের একটা জায়গা খোলা রেখেছেন । তাহলে কেন তিনি এখনও অধরা, সেই প্রশ্ন উঠছে বারবার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube