গত রবিবার থেকেই বেশ কিছুদিনের জন্য সকলের নজরে রয়েছে উত্তরবঙ্গের ছয় জেলা সহ মুর্শিদাবাদ ও নদীয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উত্তরবঙ্গ সফরে। সোমবার থেকে টানা ১লা ফেব্রুয়ারি পর্যন্ত একের পর এক জেলায় নিজে গিয়ে মানুষের হাতে পরিষেবা তুলে দিচ্ছেন তিনি। লোকসভা নির্বাচন এগিয়ে এসেছে । উত্তরবঙ্গ সফরে থাকাকালীন মমতা বার্তা দিচ্ছেন একের পর এক ।
উত্তরবঙ্গ সফর সেরে এসেই আগামী সপ্তাহে ফের জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী । এবার দক্ষিণবঙ্গ। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে রওনা হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ।বিধানসভার কার্যক্রম মূলত বাজেট সেরেই সফরে বেরোবেন মুখ্যমন্ত্রী । নবান্ন সূত্রে খবর, আগামী ৬ তারিখ পুরুলিয়া যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর, ৭ তারিখ বাঁকুড়াতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

