বাঁকুড়া জেলায় ঘুরে বেড়াচ্ছে হাতির দল । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছুটি দেওয়া হল প্রাথমিক স্কুল । পরিসংখ্যান বলছে, বড়জোড়া বনাঞ্চলে হাতির আক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ ব্যক্তির ।
বিগত কয়েক মাস ধরে বাঁকুড়া জেলায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল । খাবারের সন্ধানে দলমা থেকে উপস্থিত হয়েছে বেশ কিছু হাতি ও তাদের শাবকরাও । এই বছর বড়জোড়া বনাঞ্চলে হাতির আক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ ব্যক্তির ।
জঙ্গলের বেশ নিকটবর্তী এলাকাতেই রয়েছে মানুষের বসতি । যার জেরে জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ছে দাঁতালের দল । ফলে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় । এমন পরিস্থিতিতে বড়জোড়া বনাঞ্চলে বেলিয়াতোড়ের পুরুনিয়া গ্রামের প্রাথমিক স্কুল ছুটি দিয়ে দেওয়া হল । জানা যায়, স্কুলের পার্শ্ববর্তী এলাকায় ঘোরাফেরা করে কিছু হাতি । শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে ।
অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থহিতি এড়াতে তৎপর বনদফতরও । বনদফতরের কর্মীরা নজর রেখেছেন হাতির দলের উপর । পাশাপাশি হাতিকে সরানোর চেষ্টাও চালাচ্ছেন তাঁরা । তবে এই প্রচেষ্টাতে তাঁরা কতটা সফল হবেন সেটা সময়ই বলবে । একই সঙ্গে এলাকার মানুষও যাতে ক্ষিপ্ত না হয়ে ওঠেন সেই বিষয়েও সজাগ বনদফতর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

