হাইকোর্টের নির্দেশের পর অবশেষে নরেন্দ্রপুর ঘটনায় দুই জনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। বনহুগলির নতুন হাট এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই দুই জনকে।
যদিও ধৃতরা এফআইআরএ থাকা ২ জনেরকেও নয় বলে পুলিশ সূত্রে খবর। গতকাল হাইকোর্টের নির্দেশের পর নরেন্দ্রপুর থানার পুলিশ একাধিক টিম নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামে। অবশেষে মঙ্গলবার গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ । তবে এফআইআর-এ উল্লিখিত নেই গ্রেফতারীদের নাম ।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, মাধ্যমিক পরীক্ষার আগে সবাইকে গ্রেফতার করতে হবে। এদিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি বসু । তারপরেই এই গ্রেফতার । তবে মূল অভিযুক্তরা এখনও অধরা । প্রধান শিক্ষকও পুলিশের হাতের বাইরে । এই অবস্থায় এই গ্রেফতারি কতটা গুরুত্ব পায় তা প্রশ্ন তুলছে ।
উল্লেখ্য, গত ২৭শে জানুয়ারি নরেন্দ্রপুরে বলরামপুর এম এন বিদ্যামন্দিরে নজিরবিহীন ঘটনা ঘটে। ক্লাস নিচ্ছিলেন শিক্ষকরা। সে সময়ে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর করে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয় ছাত্ররাও। স্কুলের এই ঘটনা ক্যামেরাবন্দি করেন কেউ। সেটিই ভাইরাল হয়ে পড়ে। ঘটনার দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়ে শিক্ষামহল। বিতর্কের ঝড় ওঠে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

